প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
পটিয়া থানা পুলিশের রাতভর অভিযান, আটক ১০।

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়নে থানা পুলিশের রাতভর অভিযানে ছাত্রলীগ সদস্য সহ,বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক ব্যবসায়ী সহ ৩৩পিস ইয়াবা উদ্ধার করে।
পটিয়া থানা সুত্রে জানা যায়,গত১৮,১৯শে এপ্রিল পটিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ কর্মকান্ড দমনে ভাটিখাইন ইউনিয়ন করল গ্রামে ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আশে পাশের অভিযান চালিয়ে আবদুল মাবুদ (৫০)নামের মাদক ব্যবসায়ীকে আটক করে ২৫পিস ইয়াবা উদ্ধার করে। কচুয়াই ইউনিয়ন শেখ মুহাম্মদ পাড়া হতে কুতুবউদ্দিনকে(৩৪)আটক করে ৮পিস ইয়াবা উদ্ধার করে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করা হয়।সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামি ছাত্রলীগ সদস্য জোবাইর ইবনে আলম হামীম(২০)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। হত্যা মামলা ও বিভিন্ন মামলার ২জন জিআর পরোয়ানা ভুক্ত ও ৩জন সিআর পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতার করে। এছাড়া পুরনো চুরি মামলার ২জন আসামিকে ও গ্রেফতার করে ২দিনের অভিযানে ১০আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, পটিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,বিভিন্ন অপরাধ দমন ও জন নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযান অব্যহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট